ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্তের ভিডিও ভাইরাল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ১:৫৫

ব্রিটিশ বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্তের ভিডিও সামনে এসেছে। ভূমধ্যসাগরে নিয়মিত অপারেশন চালানোর সময় সপ্তাহ দু’য়েক আগে রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত ১৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমধ্যসাগরে টহলরত ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ থেকে উড্ডয়নের পরপরই অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট অক্ষত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায়,  বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে বিমানটি থেকে পাইলট বাইরে বেরিয় আসতে সক্ষম হন। পরে তিনি কুইন এলিজাবেথে ফিরে আসেন।

বিমানটি রানওয়েতে দ্রুতগতি উঠিয়ে উড্ডয়নের কথা থাকলেও সেটি তা করতে ব্যর্থ হয় এবং রানওয়ে শেষ হতেই যুদ্ধবিমানটি ভূমধ্যসাগরের পানিতে পড়ে যায়। পরে বিধ্বস্ত হয় বিমানটি।

অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদ সুস্থ অবস্থায় জাহাজে ফিরে আসায় সেসময় সন্তোষ প্রকাশ করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। একইসঙ্গে ঘটনাটি তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে বরিস জনসনের প্রশাসন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের ফুটেজ নিয়ে তারা শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন এবং পানিতে নিমজ্জিত এয়ারক্রাফটটি তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

মার্কিন লকহিড কোম্পানির তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানগুলো ব্রিটেনের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধবিমান। এই মডেলের প্রতিটি বিমানের বাজার মূল্য প্রায় ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এই বিমানগুলো স্টিলথ প্রযুক্তিতে তৈরি এবং রাডার ফাঁকি দিতে সক্ষম।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫