ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আলো ট্রাস্ট কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জ্ঞানের আলো ট্রাস্ট কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান ও মিট দ্য ডিসি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, বাকিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেকুজ্জামান।
এ সময় জেলার তিনজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন- সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব কুমার দাস, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণা রায় লিপা। পরে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
তাদের নান্দনিক উপস্থাপনা, শিক্ষার্থীদের নিবিড়ভাবে শিক্ষা প্রদান ও করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা প্রদানের কৃতিত্বস্বরূপ তাদের এ পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied