ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ আইন কলেজ DoNation-এর অর্থায়নে শীতার্ত মানুষের জন্য ভালোবাসা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:১০

শীত নিবারণে, শীতার্ত মানুষকে একটু উষ্ণতা-ভালবাসা দিতে ঝিনাইদহ আইন কলেজের DoNation-এর অর্থায়নে বিধাব, বয়স্ক ও এতিম শিশুসহ শতাধিক শীতার্ত মানুষের জন্য ভালোবাসাস্বরূপ শীতের কম্বল বিতরণ শুরু করা হয়েছে। বাংলাদেশ চারিটি ফোরাম এবং ঝিনাইদহ জেলা প্যানেলের উদ্যোগে গতকাল সোমবার (২৯ নভেম্বর) বিকালে ঝিনাইদহ ল’ কলেজ প্রাঙ্গণে এ শীতবসত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও কার্যক্রমের অংশ হিসেবে একজন চিকিৎসক এর দেয়া কাপড় এবং ঝিনাইদহ থেকে কালেকশন করা কিছু পুরাতন কাপড় সবার মাঝে বিতরণ করা হয়। এলাইভ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বালাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের জেলা সমন্নয়ক মেহেদী মাসুদ শীতার্তদের মাঝে শীতবসত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- বালাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের জেলার যুগ্ম-সমন্নয়ক কাজী মাহাবুবুর রহমান রুনুসহ শীতবসত্র বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ৮৮ প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ। একটু সহায়তা পাওয়ার আশায় ছুটে এসেছেন শীত নিবারণের  জন্য কষ্টে থাকা মলিন চেহারার মানুষ গুলো এক পশলা সুখের অনুভুতি নিতে শিশু,বৃদ্ধ,বিধবারা ছুটে এসেছে আইন মহাবিদ্যা পিটে ।

বিধাব আমেনা বেগম ও শিশু কবির হোসেন কম্বল হাতে পেয়ে নিজের উপচেপড়া খুশি প্রকাশ করে সে বলে, রাইতের বেলা ঘুমাতি সমস্যা হয়। প্রায় রাতেই ঘুমাতে খুব কষ্ট করতে হয়।  'গত কয়দিন যে শীত পড়িচেছ, তাতে বাঁচা মুসিবত হয়ে যাচেছ।আমি এ কম্বল পায়া মেলা খুশি হইছি। কম্বলটা কামে দিবে। অন্তত রাতের বেলায় শান্তিতে ঘুমাত পাইরব। তারা এ কম্বল আর কাপড় পেয়ে ঘরে ফিরেছেন হাসিমুখ নিয়ে। অবহেলিত ওই এলাকার হতদরিদ্র, অসহায় মানুষগুলো শীতবসত্র হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। নতুন কোনো মলিন মুখে হাসি ফোটাবার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ৮৮ পেনেলের ঝিনাইদহের নেতৃবৃন্দ আগামীতেও পাশে থাকবে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানবেতর জীবনযাপন করা অসহায় মানুষের।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক