ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার শিশু ধর্ষণ মামলার ‍আসামি খুলনায় আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:১২

সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটকৃত আসামির নাম মো. আল-আমিন গাজী (৩৫)। সে সাতক্ষীরার শ্যামনগরের চাদনীমুখা এলাকার ময়নুদ্দীন গাজীর ছেলে।

র‌্যাব জানায়, গত ২২ নভেম্বর বিকেলে ৪ বছরের শিশু ও তার ২ বছরের ভাই চাদনীমুখা গ্রামের মধ্যম পাড়া বাইতুল মোকারম জামে মসজিদের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল। এ সময় আল-আমিন গাজী শিশুটিকে ও তার ভাইকে কদবেল খাওয়ার প্রলোভন দেখিয়ে জোরাজুরি করে মধ্যম পাড়া জামে মসজিদের বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার আত্মীয়স্বজনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আল-আমিন গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি  চিকিৎসাধীন।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির দাদি বাদী হয়ে অভিযুক্ত মো. আলামিন গাজীর বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন, যার মামলা নং ২৯, তারিখ ২৩/১১/২০২১, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯(১)। মামলাটি র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প)-এর একটি টিম তদন্ত শুরু করে এবং আসামিকে ধরার জন্য বিভিন্ন তৎপরতা চালায়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি আল-আমিন গাজীকে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে র‍্যাব-৬-এর টিম।

আসামিকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

এমএসএম / জামান

ধনবাড়ীতে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া

বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা

বাগেরহাটের মোংলা ইপিজেডে সড়কে ঝরল গার্মেন্টস কর্মীর প্রান

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা