আজারবাইজানে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪
আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে আজারবাইজানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এপি নিউজ।
আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যৌথবিবৃতি বলা হয়েছে, আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
Link Copied