ফরিদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর কবি জসীম উদদীন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে ফরিদপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা (মাস্টার), ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ সহ জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতিচারণ করেন। সভায় বক্তারা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তিযোদ্ধাদের একত্রিতভাবে কাজ করার জন্য বলেন। মুক্তিযুদ্ধের যারা পরাজিত শক্তি, যারা আজও দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তাদের বিষয়ে সতর্ক থাকতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ