নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফিসহ ৪ মামলার আসামি শৈলকুপার আলোচিত টিটু কারাগারে
স্ত্রী শাহানাজ পরভীনকে যৌতুকের দাবিতে নির্যাতন, প্রাবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে অনৈতিক কাজের ভিডিও ধারণ করে ব্লাকমেইল, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা ও অর্থ আত্মসাৎসহ ৪টি মামলার আসামি ঝিনাইদহের শৈলকুপার আলোচিত মাগুরার নির্বাহী প্রকৌশলী (সওজ) সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসানুল কবির টিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
জানা যায়, শৈলকুপা উপজেলার কোর্টপাড়া এলাকার মৃত গোলাম মজনুর ছেলে আহসানুল কবির টিটুর সাথে আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে শাহানাজ পারভীন এর বিয়ে হয়। ১০ বছর সংসার জীবনে তাদের ২টি সন্তান রয়েছে। বিয়ের ৬ বছরের মাথায় আহসানুল কবির টিটু’র সত্রী শাহানাজ পারভীনের ভাইয়ের বউ শেফালী খাতুনের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। এরপর থেকেই শুরু হয় সত্রী শাহানাজ পারভীনের ওপর নির্যাতন। গত ৩০-১০-২১ইং তারিখে যৌতুকের টাকার জন্য বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখে টিটু। হাসপাতালেও তাকে যেতে দেয় না। এ ঘটনায় শাহানাজ পারভীন বাদী হয়ে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন (মামলা নং ৬, তারিখ ০৩/১১/২০২১ইং)।
এরপর থেকেই টিটুর পরোকিয়ার অন্তরঙ্গ মেলামেশার ছবি ও ভিডিও ফাঁস হয়ে যায়। এছাড়া শেফালীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে শারীরিক মেলামেশার ছবি ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এবং অন্তরঙ্গ মেলামেশার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়ার অভিযোগে শেফালীর স্বামী মনিরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধন/০৩) এর ৯ (১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)(২)(৩) মোতাবেক মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আহসানুল কবির টুটু পলাতক ছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ র্যাব টিটুকে গ্রেফতার করে। এরপর রাতেই শৈলকুপা থানায় টিটুকে হস্তান্তর করে। বুধবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু