গোপালগঞ্জে নৌকার পক্ষে নির্বাচন করায় ভাংচুর-লুটপাট
গোপালগঞ্জের মুকসুদপুরে ইউপি নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান লিটনসহ ১০ জনকে আহত করেছেন নবনির্বাচিত চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নের মোচনা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় দোকানপাট ভাংচুর করে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও মোচনা গ্রামের আব্দুল্লাহর ৮ বছরের শিশু অনিকা আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাজারের ব্যবসায়ী রাসেল (৩৫), কালু মোল্যা (৩২), মাসুদ ( ৪০), লিটুন ( ৩২), বাদল ( ৪৫)। এদের স্থায়ীনভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান লিটন জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যার কর্মী-সমর্থকরা আমার ওপর হামলা করে আহত করেছে। মোচনা বাজারে আমার তিনটি দোকানঘর ভাংচুর করে প্রায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে। নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ সময়য় ইট দিয়ে ৮ বছরের শিশুর মাথা থেঁতলে দিয়েছে এবং প্রায় ১০ জনকে আহত করেছে। ইমদাদ হোসেন মোল্যার ভাই মনির মোল্যা, ভাতিজা পলাশ, রুবেলসহ শতাধিক লোক অতর্কিত হামলা চালিয়ে মারধর ও লুটপাট করে। এ বিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, খবর শুনেই সেখানে দুজন অফিসারসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তারা অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পরিস্থিতি এখন শান্ত। তবে ক্ষতিগ্রস্তরা কেউ আবেদন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২