ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আফগানদের স্থগিত ত্রাণ সহায়তা ছেড়ে দেয়ার পক্ষে বিশ্বব্যাংক 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২১ সকাল ৯:১২

চরম মানবিক সংকটে পড়া আফগানিস্তানের জন্য স্থগিত ২৮ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ব ব্যাংক। তবে এটাই শেষ কথা নয়। ওই অর্থ ছাড়তে এখনো বিশ্ব ব্যাংকের ‘আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট তহবিল’র (এআরটিএফ) সব দাতার অনুমোদন লাগবে। এ বিষয়ে এআরটিএফের ৩১ দাতা আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) বৈঠকে বসছে। বুধবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ব ব্যাংক পর্ষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে এআরটিএফের নির্ধারিত ১৫০ কোটি ডলার সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে।

গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল এবং ২০ বছরের যুদ্ধে ক্ষান্ত দিয়ে পশ্চিমা বাহিনী বিদায়ের পর চরম মানবিক সংকটে পড়ে দেশটি। মুখ থুবড়ে পড়েছে বিদেশি সহায়তানির্ভর আফগান অর্থনীতি। প্রায় চার কোটি জনসংখ্যার দেশটিতে অভাবের বাড়বাড়ন্তের মধ্যে চলে এসেছে শীত। চলছে মারাত্মক খাদ্য সংকটও। এ অবস্থায় অসহায় আফগানদের জন্য ত্রাণ সহায়তা খুবই জরুরি।

বিশ্ব ব্যাংক আফগানিস্তানের জন্য বরাদ্দ অর্থ সহায়তা ছাড় করলেও তা কীভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে আফগানদের হাতে পৌঁছাবে, সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে।

অবশ্য মার্কিন রাজস্ব বিভাগ এ বিষয়ে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে। তারা ব্যাংকগুলো জানিয়ে দিয়েছে, মানবিক সহায়তা সম্পর্কিত ট্রানজেকশনে কোনো বাধা নেই। এআরটিএফের অর্থ ছাড় করতে এর সব দাতার সম্মতি লাগে, যেখানে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানকে ত্রাণ সহায়তার অর্থ ডব্লিউএফপি এবং ইউনিসেফের হাতে তুলে দিতে বিশ্ব ব্যাংক পর্ষদের মত দেওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা মার্কিন রাজস্ব বিভাগ। তবে, বিশ্ব ব্যাংকের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে আগামী শুক্রবার আলোচনায় বসছে ব্যাংক পর্ষদ।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫