ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নের ডাংগি বটতলা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে একজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয় আরো ১০জন। তাদেরকে পার্শ্ববর্তী ভাংগা উপজেলা হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ( ২ ই ডিসেম্বর) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকার থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হলে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর ভিতর চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বাসের ড্রাইভার নিহত হন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
বাসে থাকা কয়েক যাত্রীরা জানান, ড্রাইভার ঢাকা থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে বারবার নিষেধ করা হলেও তিনি শোনেননি। তার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা জানান।
এদিকে ঘটনা ঘটার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied