ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ভেঙে পড়ল গোপালপুরের বৈরাণ নদীর সেতু


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৫:৪১
টাঙ্গাইলের গোপালপুরের বৈরাণ নদীর সেতু ভেঙে পানিতে পড়ে গেছে। শুক্রবার (১১ জুন) সকালে পৌর শহরের কালীমন্দিরসংলগ্ন কোনাবাড়ী হাটে প্রবেশমুখের সেতুটি ভেঙে পড়ে। পারাপারের জন্য নদীর ওপর বিকল্প কোনো ব্যবস্থা না করায় জনগণের দুর্ভোগ চরমে উঠেছে।
 
জানা গেছে, ১৯৯৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। অপরিকল্পিত নির্মাণকাজ ‍এবং নিন্মমানের উপকরণ ব্যবহারের ফলে তিন বছরের মাথায় দুটি পিলার আগলা হয়ে যায়। পরে আরো দুটি পিলারের একই অবস্থা হয়। রেলিং ভেঙে পড়ায় বাঁশ দিয়ে রেলিং তৈরি করা হয়। সেতুর পিলারে কয়েক জায়গায় ফেটে যাওয়ায় কর্তৃপক্ষ এটিকে কয়েক বছর আগেই বিপজ্জনক ঘোষণা করে।
 
সংস্কারের অভাবে সেতুটি অচলাবস্থায় পড়লেও প্রতিদিন এর ওপর দিয়ে মানুষসহ যানবাহন পারাপার করে আসছিল। অতিরিক্ত চাপের ফলে এটি ভেঙে নদীতে পড়ায় নগদাশিমলা ও হাদিরা ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তাদের প্রায় এক কিলোমিটার ঘুরে থানা ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়রা সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানান।
 
গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা বলেন, এটি পুরোনো একটি ফুটব্রিজ ছিল। পাইলিং ছাড়া নির্মাণ করায় অতিবৃষ্টির কারণে সকালে এটি ভেঙে পড়ে। পৌরসভায় ২৩ কোটি টাকার একটি বরাদ্ধ পাওয়া গেছে। সেখান থেকে শুষ্ক মৌসুমে এখানে বড় একটি সেতু নির্মাণ করা হবে। এখন চলাচলের জন্য বড় আকারে একটি বাঁশের সেতু তৈরি করা হবে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা