চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবক হতে চান আওয়ামী লীগ নেতা টিটু
আগামী ৫ জানুয়ারি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তরুণ প্রার্থী মো. টিটু মিয়া। টিটু মিয়া উদাখালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আলহাজ ফজল উদ্দিনের ছেলে।
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এলাকার সজ্জন হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টিটু মিয়া। দিন-রাত এক করে তিনি ছুটে চলছেন ভোটারদের বাড়ি বাড়ি।
উদাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভের ব্যাপারে আশাবাদী টিটু মিয়া বলেন, ইউপি নির্বাচন সাধারণত অঞ্চল ভেদে হয়ে থাকে। বৃহত্তর উদাখালী এলাকার তিনটি ওয়ার্ডে প্রায় ৭ হাজার ভোট আছে। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রতীয়মান হয়েছে যে, এই এলাকার ভোটাররা বাইরের কোনো প্রার্থীকে ভোট দিতে চান না। তারা নিজ এলাকার প্রার্থীকেই ভোট দেয়। সেদিক থেকে আমার পারিবারিক ঐতিহ্য বিবেচনায় এবার ভোটাররা আমাকে আশ্বস্ত করেছেন তারা একজোট হয়ে আমাকে ভোট দেবেন।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে জনগণের সেবক হয়ে ৯টি ওয়ার্ডে নিরলসভাবে কাজ চালিয়ে যাব। উদাখালী ইউনিয়নকে জেলার মধ্যে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমি বয়সে তরুণ, তাই ইউনিয়নের নবীন ভোটাররা আমাকে সমর্থন করবে।
এমএসএম / জামান
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন