ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বাল্যবিবাহ : বরের পাশে কনে সেজে ভাবি, রক্ষা হলো না কাজীরও


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ২:৪২

মাথায় টুপি আর গায়ে শীতের পোশাক পরে বিয়ের আসরে উপস্থিত বর রুবেল হোসেন (২২)। বিয়ে হবে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সাথে। বিয়ে পড়াতে কাজী রেহান রেজাও উপস্থিত। এরই মধ্যে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রারে খসড়া লেখাও শেষপর্যায়ে ছিল। এ সময় হঠাৎ করেই পুলিশসহ উপস্থিত হন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পাশে কনে সেজে বসে পড়েন মেয়ের ভাবি। আর বিয়ের অনুষ্ঠান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন কাজী। কিন্তু লাভ হয়নি, পুলিশের হাতে আটক হতে হয়েছে কাজী রেহান রেজাকে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বর রুবেলকে দুই হাজার টাকা অর্থদণ্ড এবং মেয়ের বাবাকে সতর্ক করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) রেহান রেজা (৪৭) চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে। তিনি খানপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) হিসেবে কাজ করছিলেন। আর বর রুবেল ইসলাম পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এমনটা খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রারে খসড়া লেখাও শেষ পর্যায়ে ছিল। এ সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে কাজী দৌড়ে পালাতে চেষ্টা করে, আর বরের পাশে কনে সেজে মেয়ের ভাবি বসে পড়ে। বিষয়টি ইউএনওর নজরে আসে।

পরে, যাচাই-বাছাই শেষে বাল্য বিবাহের  সত্যতা পাওয়ায় বর রুবেল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর নিকাহ্ রেজিস্ট্রার রেহান রেজাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও পরিমল কুমার সরকার।

 

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন