চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ৩
সুজন আহম্মেদ ঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ধেররা এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের সোহাগ (২৬), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।
জানা যায়, ৬ বন্ধু মিলে কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুরে একটি বিনোদন পার্কে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় হাজীগঞ্জ ধেররা এলাকায় ভাইয়া সুপার মার্কেটের সামনে এলে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদ বাস তাদের চাপা দেয়। এতে ৬ বন্ধুর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ হাজীগঞ্জ বাজার থেকে বোগদাদ বাসটি জব্দ করা হয়েছে।
জামান / জামান
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
Link Copied