তাড়াশে উন্নত জাতের ক্রসব্রিড বকনা প্যাকেজের অনুদান বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে উন্নত জাতের ক্রসব্রিড বকনা প্যাকেজের অনুদান বিতরণ করা হয়েছ। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে ও সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বছর ৬৮টি ও গত বছর বিতরণকৃত মারা যাওয়া পরিবারকে ১টি মোট ৬৯টি বকনা এবং প্যাকেজে ৫ ব্যাগ খাদ্য ও গরু রাখার জন্য অস্থায়ী ঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গৌরাংগ কুমার তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোহেল আলম খান, ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম, মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাইদ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখসহ অনেকে।
জামান / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার