ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ওমিক্রন মোকাবেলার প্রস্তুতি জোরদারের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২১ বিকাল ৬:৫৯

করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় এর মোকাবেলায় প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এ অঞ্চলের দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার ও জনগণকে সম্পূর্ণরূপে টিকাদানের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

ডব্লিউএইচওর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ভার্চুয়াল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সীমান্ত বন্ধের মতো পদক্ষেপের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।। তিনি বলেন, উচ্চ সংক্রামক এই ধরনগুলোর মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে আমাদের পদ্ধতিগত কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অন্তত ২৫টি দেশে এখন পর্যন্ত করোনার নতুন ধরন 'ওমিক্রন' শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে 'বি.১.১.৫২৯' নামে ডাকা হচ্ছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন এ ধরনের নামকরণ করে 'ওমিক্রন' এবং একে 'উদ্বেগজনক' ধরন বলে চিহ্নিত করে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫