মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের হামলায় একটি বাসের অন্তত ৩১ যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার মালির মোপতি প্রদেশে ঘটেছে এই ঘটনা।
এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যাত্রীবোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে।
বান্দিয়াগারার নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো রয়টার্সকে বলেন, একদল সশস্ত্র জঙ্গি পথিমধ্যে বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা করেছে। তাদের গুলিতে ৩১ যাত্রী নিহত হওয়াসহ অনেকেই আহত হয়েছেন।
মালিতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয়েরই তৎপরতা আছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।
মোপতির বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, মোপতির যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয় গোষ্ঠীরই ব্যাপক তৎপরতা রয়েছে।
তিনি বলেন, আমরা নিশ্চিত যে, এটি একটি জঙ্গি হামলা। তবে কারা এই হামলা করেছে তা এখনও জানা যায়নি। আমাদের তৎপরতা অব্যাহত আছে।
আল কায়েদা ও ইসলামিক স্টেটের সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট