সাভারে বীর মুক্তিযোদ্ধা চৌধুরী শাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাভারের কাউন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী শাহাবুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে কাউন্দিয়া কেন্দ্রীয় বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে জানাজায় চৌধুরী শাহাবুদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন- মরহুমের বড় ছেলে মোহাম্মদ বাবু, কাউন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তসহ স্থানীয় মুরুব্বিরা।
উল্লেখ্য, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নড়াইল জেলায় জন্ম নেয়া বীর মুক্তিযোদ্ধা চৌধুরী শাহাবুদ্দিন তার স্ত্রী রাশেদা বেগম, ছেলে মোহাম্মদ বাবু, মোহাম্মদ খোকন, মোহাম্মদ সজিব, মেয়ে লাকি বেগম, মনি আক্তার, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ৮ নম্বর সেক্টরের নড়াইল এলাকায় সেক্টর কমান্ডার ওসমান চৌধুরী এবং পরে মনজুর আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘ দুই মাস যাবৎ স্ট্রোক করে চিকিৎসকের পরামর্শে প্রথমে হাসপাতালে এবং পরে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
এমএসএম / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
Link Copied