কুতুবদিয়ায় কলেজ শিক্ষার্থীদের মোবাইলে উপবৃত্তির এসএমএস
কক্সবাজারের কুতুবদিয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নাম ভাঙিয়ে কলেজ শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস ও কল দিয়ে উপবৃত্তির ৪ হাজার ২০০ টাকা দেয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। চক্রটি বিভিন্ন অপারেটরের নাম্বার থেকে যোগাযোগ করে গোপন পিন দিতে জোর প্রয়োগ করছে বলেও অভিযোগ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের।
কুতুবদিয়া মহিলা কলেজের একাধিক এইচএসসি পরীক্ষার্থী জানিয়েছেন, তাদের উপবৃত্তির জন্য দেয়া মোবাইল নাম্বারে নিম্নোক্ত এসএমএস পাঠিয়ে ফোনে যোগাযোগ করে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের পরিচয় দিয়ে কথা বলে মোবাইলের গোপন পিন জানার চেষ্টা করছে চক্রটি।
শিক্ষার্থীদের মোবাইলে পাঠানো এসএমএসটি হলো- "প্রিয় শিক্ষার্থী coronavirus (Covid-19) এর কারণে তোমাদের উপবৃত্তির ৪,২০০ টাকা দেয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন। মোবা : 0188 7443 988, 018 2211 2933, গোপন নম্বর : ১৯৫৮, শিক্ষামন্ত্রী (----------)। যোগাযোগের সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত।
নয়ন মনি নামে এক এইচএসসি পরীক্ষার্থী জানিয়েছেন, 018 2211 2933 নাম্বার থেকে কল করে শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা পরিচয় দেয়। দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট কথা বলে উপবৃত্তির গোপন পিন নেয়ার চেষ্টা করে।
এছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছেন, 0966 7777 77 ও 016 89 77 1001 নাম্বার থেকেও যোগাযোগ করে উপবৃত্তির টাকা দেয়ার কথা বলে গোপন পিন নাম্বারটি নেয়ার চেষ্টা করেছে। গোপন নাম্বার না দিলে উপবৃত্তির টাকা বন্ধ করে দেবে বলে ভয় দেখায়।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি প্রতারক চক্র শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে। উপবৃত্তির টাকা দিতে শিক্ষা বোর্ড কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি শিক্ষার্থীদের সাথে কেউ যোগাযোগ করতে পারেন না।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
এমএসএম / জামান
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১
কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
অবহেলা আর অযত্নে মান্দার শিশু পার্ক: তালাবন্ধ থাকায় হারাচ্ছে জৌলুস, ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা
গজারিয়ায় খাল মুক্ত করতে নিজে নেমে কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন
Link Copied