নবীনগর থানার সামনে দুপক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন। আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন- এসআই আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, এএসআই আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪), রাজিব (৩০)।
স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পান তার মামা কাউছার মিয়া। থানায় একটি সালিশি সভা থেকে খবর পেয়ে বেরিয়ে আসছিলেন তিনি। এ সময় থানা গেটে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপক্ষের লোকজন থানা গেটে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তিন পুলিশসহ আটজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে বাধে।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পাঁচজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied