কলম ও মেধা দিয়ে সোনার বাংলা বিনির্মাণে পাশে থাকুন : খায়রুজ্জামান লিটন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দেয়া ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কলম ও মেধা দিয়ে সোনার বাংলা বিনির্মাণে পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ২০০ বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ নামের এই ভূখণ্ড। সদ্য স্বাধীন এই দেশকে সোনার বাংলা বিনির্মাণের যুদ্ধে স্বাধীনতাবিরোধী শত্রুদের হাতে সপরিবারে শহীদ হতে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির জাতীয় জীবনের চার অকুতোভয় কাণ্ডারি তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপটেন মনসুর এবং এএইচএম কামারুজ্জামানকে। মুক্তিযুদ্ধের লাখো শহীদ আর তাদের রক্তে ভেজা এই পবিত্র মাটিকে সোনার বাংলা বিনির্মাণে অগ্রকাণ্ডারি হিসেবে আজও বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার এই সোনার বাংলা বিনির্মাণের সহযাত্রী হিসেবে আমাকে আরো গুরুদায়িত্ব দেয়ায় অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সোনার বাংলা বিনির্মাণে সাংবাদিকদের কলম ও মেধায় দেশকে এগিয়ে নেয়ার কাজে অগ্রণী ভূমিকা রাখতেও আহ্বান জানান তিনি।
শনিবার (৪ ডিসেম্বর) রাজশাহী নগর ভবনে সিটি মেয়রের কক্ষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম দল। দলটি শাখা-প্রশাখা বিস্তার করে সারাদেশে আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। স্বাধীন একটি দেশ উপহার দিতে জাতির পিতা দলটি তিলে তিলে গড়ে তুলেছিলেন, তাঁরই কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আজকে আরো শাখা-প্রশাখা বিস্তার করে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। হয়তো উত্তরাঞ্চলের নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্যই প্রধানমন্ত্রী আমাকে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেছেন। এজন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ দুটি পদে ছিলেন। স্বাধীনতার পূর্বে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতার পর ১৯৭৪ সালে তাকে আওয়ামী লীগের সভাপতি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, দেশপ্রেম ও ভালোবাসা দিয়ে উত্তরাঞ্চলসহ পুরো দেশের মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন।
মেয়র আরো বলেন, রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। প্রায় তিন হাজার কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে এক হাজার কোটি টাকার কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। আরো অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। নগরীতের প্রশস্ত সড়ক, ওয়ার্ডের অলি-গলি, পাড়া-মহল্লায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজ চলছে। উন্নয়ন কাজ শেষ হলে রাজশাহী হবে দেখার মতো একটি শহর।
এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক দৈনিক রুপালী দেশের রাজশাহী প্রতিনিধি রেজাউল করিম, সিনিয়র সহ-ভাপতি আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক দি মুসলিম টাইমসের ব্যুরো চিফ লিয়াকত হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রার রাজশাহী প্রতিনিধি সাগর নোমানী, সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের রাজশাহী প্রতিনিধি জুবায়ের আলম রাজন, সদস্য সুমন হোসেন, হারুনুর রশিদ, আকীব, হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
রাণীশংকৈলে ২য় স্ত্রী ডিভোর্স দেয়ায় স্বামী ইউপি সদস্যের আত্মহত্যা
প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার
র্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা
ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর
পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য
শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার
Link Copied