কেনিয়ায় বিয়ের বাস সেতু থেকে নদীতে, নিহত অন্তত ২৩
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী ওই বাসটি সেতু থেকে বন্যাকবলিত নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আলজাজিরা।
কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু শনিবার সাংবাদিকদের বলেন, শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২৩ জনের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনও আরও মরদেহ রয়েছে। রোববার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।
এছাড়া টুইটারে দেয়া এক বার্তায় এনগিলু জানিয়েছেন, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সবরকম ভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়।
আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটির হতাহত যাত্রীদের সকলেই কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। শনিবার সকালে তাদের এক পুরুষ সহকর্মীর বিয়েতে অংশ নিতে বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। পরে সকাল ১১টার দিকে কিতুই শহরের পাশে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়। বন্যার পানির কারণে নদীতে স্রোত বেশি ছিল এবং এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।
অবশ্য প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্যার কারণে সেতুর ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল এবং ওই পরিস্থিতিতেই দ্রুতগতিতে সেতু পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। তবে নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে একপর্যায়ে বাসটি নদীতে পড়ে যায়।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট