পাকিস্তানে যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে নিহত ২৩
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় যাত্রীবোঝাই একটি বাস গিরিখাদে পড়ে গেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত আরও ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক। হতাহতরা সবাই ধর্মীয় একটি উৎসব শেষে বাড়ি ফিরছিলেন। আজ শুক্রবার (১১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ এলাকায় শুক্রবার ভোরে বিপজ্জনক একটি মোড় নেয়ার সময় বাসটি গিরিখাদে পড়লে এসব তীর্থযাত্রী হতাহত হন।
উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে সেনা সদস্য ও আধাসামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে জানিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, বাসটিতে আসনের অতিরিক্ত যাত্রী ছিল, এমনকি অনেকে বাসটির ছাদে বসেও বাড়ি ফিরছিলেন।
ডা. মনজুর জহির তাৎক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছিলেন, খুজদার জেলা হাসপাতালে এখন পর্যন্ত ২০টি মরদেহ এসেছে। এছাড়াও আহত ৪০ জনের বেশি মানুষের চিকিৎসা চলছে এখানে। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের সবশেষ এক প্রতিবেদনে খুজদারের ওই বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন হওয়ার কথা জানানো হয়েছে। ১৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নয়তো হাসপাতালে নেওয়ার পথে।
খুজদারের ডেপুটি কমিশনার মেজর (অবসরপ্রাপ্ত) বশির আহমেদ বলেন, দুর্ঘটনার শিকার যাত্রীরা স্থানীয় এক মুসলিম দরবেশের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তারা সবাই সিন্ধু প্রদেশের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় নিহতদের সবাই পুরুষ বলেও জানান তিনি।
জামান / জামান
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত