ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

কেশবপুরে নতুনরা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ১:৪৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য কেশবপুর উপজেলার নৌকা প্রতীকের প্রার্থীদের ৩ ডিসেম্বর মনোনয়ন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। ‍এতে কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে গত নির্বাচনে বিজয়ী ৬ চেয়ারম্যানের ভেতরে এবার মনোনয়ন পেয়েছেন মাত্র একজন এবং নৌকা প্রতীক নিয়ে পরাজিত একজন। এছাড়া যারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারা কোনো সুযোগ পাননি। 

কেশবপুরের ১১ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী আনিসুর রহমান মনোনয়ন পাননি। এখানে যুবলীগ নেতা ওহিদুজ্জামান মিন্টু পেয়েছেন নৌকা। সাগরদাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম এবার নৌকা পাননি। সেখানে নুতন মুখ অলিয়ার রহমান পেলেন নৌকা। মজিদপুর ইউনিয়নে পরাজিত দুবার পাওয়া নৌকার প্রার্থী গোলাম সরোয়ার এবার নৌকা পাননি। এখানে নুতন মুখ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার পেয়েছেন নৌকা প্রতীক।

বিদ্যানন্দকাটি ইউনিয়নে গত নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী ইব্রাহিম হোসেন এবার নৌকা পাননি। এখানে নৌকা পেলেন এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগ নেতা মাস্টার সামছুর রহমান। মঙ্গলকোট ইউনিয়নে আবারো নৌকা পেলেন আব্দুল কাদের। তিনি বিগত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের কাছে পরাজিত হন।

কেশবপুর সদর ইউনিয়নে গতবারের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন এবার নৌকা পাননি। এখানে নৌকা প্রতীক পেয়েছেন কেবশবপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। পাঁজিয়া ইউনিয়নে এবার বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম মুকুল নৌকা পেলেন না। এখানে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন। সুফলাকাটি ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ সরদার এবার নৌকা পাননি। এখানে নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি।

গৌরিঘোনা ইউনিয়নে এবারো নৌকা নৌকা প্রতীক পেয়েছেন এসএম হাবিবুর রহমান। সাতবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী সামসুদ্দীন দফাদার এবার নৌকা পেলেন না। এখানে নৌকা পেলেন মুক্তিযোদ্ধাকন্যা সামছুন্নাহার লিলি। হাসানপুর ইউনিয়নে যুবলীগ নেতা তৌহিদুর রহমান পেয়েছেন নৌকা প্রতীক।

মনোনয়নের বিষয়ে নির্বাচনী পর্যক্ষেকদের অভিমত, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে যেসব ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যানরা নৌকা প্রতীকের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এইচএম আমির হোসেনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করতে ভূমিকা রাখেন, তাদের বাদ রেখেই সম্ভবত মনোনয়ন দেয়া হয়েছে।

তারা আরো বলেন, নির্বাচনের মাঠে অনেকেই আনকোরা। অপেক্ষা নির্বাচনের ফলাফল পর্যন্ত। পঞ্চম দফার এ নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোটগ্রহণ ৫ জানুয়ারি।

এমএসএম / জামান

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে