ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নৌকার প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ৩:৪২

নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোনো নেতা অবস্থান নিলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রোববার (৫ ডিসেম্বর) সকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, এখনো কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে দলীয় কিছু নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। আগামীকাল সোমবারের (৬ ডিসেম্বর) মধ্যে এ সকল নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে ফিরে না এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল বক্তব্য রাখেন।

এ সময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সহধর্মিণী অ্যাডভোকেট রাশিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন লিটু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাকে জড়িয়ে কলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চারু চন্দ্র গাইন ও সাধারণ সম্পাদক সুশীল কুমার বৈদ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে কয়েকটি পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। উক্ত লিখিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ