ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বোমাসহ মৌরাট ইউপি চেয়ারম্যানের ছেলে শামীম প্রামাণিক গ্রেপ্তার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৫-১২-২০২১ বিকাল ৫:২২

রাজবাড়ীর পাংশায় নৌকার মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে আনন্দ-উল্লাস করতে গিয়ে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ গ্রেপ্তার দুই। এছাড়াও পৃথক অভিযানে নিয়মিত মামলার আরো চারজন আসামিকে গ্রেপ্তার পরেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজের ওপর থেকে ৩টি হাতবোমাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে একজন হলেন মৌরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (৩৬)। অপরজন চরহরিণাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।

পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে প্রায় ২৫-৩০টি মোটর সাইকেল নিয়ে সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে ব্রিজের ওপর বোমা ফাটিয়ে আনন্দ-উল্লাস করছিলেন তারা। এ সময় তিনটি হাতবোমাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ‍আইনের ৩, ৪ ও ৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের মাধ্যমে বোমা ফাটানোর বিষয়টি  জানতে পারি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি বোমাসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং একটি বিস্ফোরিত বোমার আলামত পাওয়া যায়।

এছাড়াও একই দিনে থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ভাতশালা গ্রামের লতিফ খানের ছেলে সাকিব খান (১৭), চরঝিকড়ি দোপপাড়া গ্রেমের মোসলেম মল্লিকের ছেলে সিরাজ মল্লিক (৪৫), চরঝিকরি মধ্যপাড়ার রব্বেল শাহর ছেলে সুরুজ শাহ (৪৫) এবং চরঝিকরি ঢালাপাড়া গ্রামের সামছুল মুন্সীর ছেলে লিটন মুন্সী (৩৫)। গ্রেপ্তারকৃত আসামিদেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা