ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে দায়িত্বভার গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২১ বিকাল ৫:২৭

গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আহত হয়ে দীর্ঘ ৯ মাস পর পটুয়াখালীর বাউফলে নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের দায়িত্বভার গ্রহণ শেষে মতবিনিময় সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামসুল আলম মিয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমীর হোসেন ব্যাপারী, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মোল্লা, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন নট্ট প্রমুখ।

এ সময় বক্তারা চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং রোগমুক্তি কামনা করেন। মতবিনিময় শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, সুধী, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাউফল পাবলিক মাঠসংলগ্ন যাত্রীছাউনিতে অবস্থানরত পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায় পৌর মেয়র সমর্থিতরা। 

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার