কুতুবদিয়ায় হুইলচেয়ার বিতরণ
২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে ইএফএসএন প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ৭টি হুইলচেয়ার, ১০টি স্টিক ও ১০টি টয়লেট বিতরণ করা হয়।
সোমবার (৬ ডিসেম্বর) কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আ'লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমজাদ হোছাইন।
এতে বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিল্লুর রহমান, কুতুবদিয়া উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. জামাল উদ্দিন, ডাব্লিউএফপির প্রোগ্রাম অ্যাসোসিয়েটস মো. মাকসুদুল কবির আজাদ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবীর, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজবাহ উদ্দিন, উপজেলা আ'লীগের যুগ্ম-সম্পাদক আরিফ মোশাররফ, বড়ঘোপ ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন কর্মকর্তা মো. হাসান মুরাদ, মো. শাহেদ প্রমুখ।
এমএসএম / জামান
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১
কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
অবহেলা আর অযত্নে মান্দার শিশু পার্ক: তালাবন্ধ থাকায় হারাচ্ছে জৌলুস, ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা