প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, কোর্টে মামলা
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবিব মিন্টু গত ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী পোস্ট করার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. শামীম হোসেন (২৫) বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন (মামলা নং- ৪৯৬/২০২১)।
আহসান হাবিব মিন্টু নামে ফেসবুক আইডির ওই পোস্টে লেখেন, ‘স্বৈরাচার হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। একই দিনে দুই ঘণ্টা পর আরেকটি পোস্টে লেখেন, ‘সত্যি কথা বললে আওয়ামী লীগ নামক অভিশপ্ত দলে জায়গা থাকে না, ভোট চোর হাসিনা সরকার আর নাই দরকার’।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শহিদুল ইসলাম বলেন, বাদীর অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন পিআইবিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী মো. শামীম হোসেন বলেন, নাজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আহসান হাবিব মিন্টু তার ফেসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট দেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তার বিচার দাবি করছি।
এদিকে, ওই আইডি ভুয়া বলে দাবি করেন আহসান হাবিব মিন্টু। অভিযুক্ত আহসান হাবিব মিন্টু বলেন, আমার ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে কারা যেন এমন পোস্ট দিয়েছে। এ আইডি সম্পর্কে আমি কিছু জানি না।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত