করোনার ধাক্কায় এক বছরে ম্যালেরিয়ায় মৃত্যু বাড়ল ৬৯ হাজার
করোনা ভাইরাস মহামারীর ধাক্কায় বিশ্বের বহু দেশের স্বাস্থ্যখাত বিপর্যস্ত হয়ে পড়ে। এতে করে ২০২০ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৬৯ হাজার। অর্থাৎ করোনার ধাক্কায় বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার কারণে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ম্যালেরিয়ায় ৬৯ হাজার মানুষের মৃত্যু বেশি হয়। সোমবার (৬ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ম্যালেরিয়া নিয়ে বার্ষিক এক রিপোর্টে ডব্লিউএইচও জানায়, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ২০১৯ সালে বিশ্বজুড়ে সর্বমোট ৫ লাখ ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। অন্যদিকে করোনা মহামারীর মধ্যে ২০২০ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ২৭ হাজারে।
অর্থাৎ করোনার ধাক্কায় বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার কারণে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ম্যালেরিয়ায় ৬৯ হাজার মানুষের মৃত্যু বেশি হয়। প্রাণ হারানোদের বেশিরভাগই শিশু এবং তারা আফ্রিকার বিভিন্ন দরিদ্র অঞ্চল ও দেশের বাসিন্দা। অন্যদিকে করোনা মহামারির শুরু থেকে ভাইরাসের কারণে আফ্রিকায় মোট প্রাণহানি হয়েছে ২ লাখ ২৪ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২০ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বেশি প্রাণহানির কারণ ছিল করোনাভাইরাস বিষয়ক বিধিনিষেধ। মূলত মহামারি সংক্রান্ত বিধিনিষেধের কারণেই বিশ্বব্যাপী ম্যালেরিয়া রোগ প্রতিরোধ, শনাক্ত এবং চিকিৎসা সেবা প্রদান বাধাগ্রস্থ হয়।
২০২০ সালে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু দ্বিগুণ হতে পারে বলে এর আগে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটির হুঁশিয়ারি সত্ত্বেও করোনা মহামারির মধ্যে ওই অঞ্চলে ম্যালেরিয়ায় প্রাণহানি খুব বেশি বাড়েনি।
ডব্লিউএইচও এই বিষয়টিকে ইতিবাচক বলছে। দ্বিগুণের হুঁশিয়ারি সত্ত্বেও ২০১৯ সালের তুলনায় আফ্রিকার ওই অঞ্চলে ম্যালেরিয়ায় প্রাণহানি বেড়েছে মাত্র ১২ শতাংশ।
ম্যালেরিয়া একটি প্রাণঘাতী রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বব্যাপী ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে থাকেন। মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত অনেকগুণে বেড়ে যায়।
জামান / জামান
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল
হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের