কুতুবদিয়ার ধুপিপাড়া কমিউনিটি ক্লিনিকে করোনা সচেতনতামূলক সভা
কক্সবাজারের কুতুবদিয়ায় ব্র্যাক কমিউনিটি সাপোর্ট টিম-কক্সবাজারের উদ্যোগে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ধুপি পাড়া কমিউনিটি ক্লিনিক সিজি গ্রুপের সক্রিয় সদস্যদের নিয়ে করোনা সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলাসাড়ে ১১টার দিকে ধুপিপাড়া কমিউনিটি ক্লিনিকে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লিনিকের দাতা সহ-সভাপতি এলু রাণী দাশ।
সভায় বক্তব্য রাখেন ক্লিনিকের সাবেক সভাপতি, কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক আওয়ামী লীগ সরকারের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা।
তিনি আরো বলেন, এই ক্লিনিককে ঘিরে কাজ করছে ব্র্যাক, শেড, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক এনজিও। অত্র ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট টিম-কক্সবাজার প্রকল্প করোনা প্রতিরোধে যেভাবে সক্রিয় হয়ে কাজ করেছে তাতে আমরা সন্তুষ্ট। করোনা প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে। এখন ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সবাইকে নিয়মিত সঠিক নিয়মে মাস্ক ওরাসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। এ সময় সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সিজি কমিটির একজন সদস্য হিসেবে করোনা প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় করোনা সচেতনতায় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক কমিউনিটি সাপোর্ট টিম, কুতুবদিয়া, কক্সবাজারের মাঠ সংগঠক নজরুল ইসলাম।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied