মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সুন্নি ওলামা মশায়েখ পরিষদের আলোচনা সভা
তোপখানা রোড বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের ওলামা মশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মহানবী হযরত মুহম্মদ (সাঃ)-এর আদর্শ অনুসরণ ও অনুকরণে বিশ্বশান্তি নিহীত শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নূরে মোহাম্মদীয়া (সাঃ) হাফিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ লোকমান হাকিম। ভার্চুয়াল বক্তব্য রাখেন জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান, সমাজসেবী ও সফল নারী উদ্যোক্তা গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দা শাহীতাজ বারী এবং সফল নারী উদ্যোক্তা রোকসানা সুরমা। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মশায়েখ পরিষদ এর সভাপতি মাওলানা ইয়াছিন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকী কাজী সিরাজুল ও জাহেদ হোসেন সম্পাদিত একটি বই জাহেদ হোসেন চঞ্চল এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মহোদয় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাকিম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
এমএসএম / জামান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
Link Copied