আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ
৬ বছর পর ভেঙে দেয়া হলো ভূঞাপুর উপজেলা বিএনপির কমিটি
দীর্ঘ ৬ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি। গত সোমবার (৫ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সভায় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম ও সদস্য সচিব মাহমুদুল হক ছানু কমিটি বিলুপ্তি ঘোষণা করার কথা জানান। সেই সাথে ৭ দিনের মধ্যে জেলার সকল উপজেলায় নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।
বুধবার (৮ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা জানান, ২০১৫ সালে এক সভায় উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। ওই কমিটিতে সদ্যঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফাকে সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেলিমুজ্জামান সেলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
তিনি আরো জানান, উপজেলা ও পৌর বিএনপির আগের কমিটি ভেঙে দেয়ায় নতুন করে এক সপ্তাহের মধ্যে ভূঞাপুর থানা ও পৌর বিএনপির কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। নির্দেশা মতে ৭ থেকে ১০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া নতুন আহ্বায়ক কমিটি করার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির সকল ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’