ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের উপর হামলায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ৪:১৬
দিনাজপুরের বিরামপুর পৌরসভার বিদ্যুৎ শাখার কর্মকর্তা কর্মচারীদের উপর দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
বুধবার দুপুরে বিরামপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ও নাগরিক সমাজের উদ্দ্যোগে পৌরসভার সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
পৌরসভার সড়ক বাতি পরিদর্শক মাসুদ করিম জানান, মঙ্গলবার আমিসহ বিদ্যুৎ হেলপার নাজিম, রনি, আলগীর ও ইলেক্ট্রিশিয়ান শাহিনুর পৌর মেয়রের নির্দেশে পৌর ষ্টিট লাইটের অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করনের সময় পৌরসভার ২নং ওয়ার্ডের জোলাগাড়ী মহল্লার জনৈক মানিক, মিলন, মতি ও রতনসহ অজ্ঞাত আরো কয়েকজন পোলের মইসহ কর্তব্যরতদের মাটিতে ফেলে বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় পৌর কর্মচারীদের কাছে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
 
মানব বন্ধনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী প্রকৌশলী আবু সোয়েব মোহাম্মদ সজল, সহ-সভাপতি পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
 
এ বিষয়ে বিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মতিয়ার রহমান জানান, অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে এবং দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন