ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান গুরুতর দগ্ধ, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২১ বিকাল ৫:৭

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গুরুতর আহত হয়েছেন। দেশটির এই প্রতিরক্ষা প্রধানকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বুধবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে প্রাথমিকভাবে ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন স্ত্রী মধুলিকা; তার অবস্থাও আশঙ্কাজনক। 

কুন্নুরের জঙ্গলে দেশটির সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরই কপ্টারে আগুন ধরে যায়। তামিলনাড়ুর নীলগিরির জেলা কালেক্টর প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির অপর একটি সংবাদমাধ্যম বলছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।

এনডিটিভি বলছে, রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার বিধ্বস্তের খবর ১২টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। সেখানে পৌঁছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে। এই দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। বুধবার আরও পরের দিকে দেশটির সংসদে কপ্টার দুর্ঘটনার ব্যাপারে রাজনাথ কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫