বিশ্বে করোনাভাইরাসে আরো ৭৬৪৪ মৃত্যু
সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৪৪ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৩০৪ জন। তাতে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৯৪ হাজার ৪৬৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৬৬৯ জনে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনা ভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন আক্রান্ত ১ লাখ ২৬ হাজার জন এবং মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৩৪৫ এবং মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৮৯১ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১৭৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৫২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৮ লাখ ৯৫ হাজার ৫৯৭ জন এবং মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮২৩ জন।
যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ হাজার ৩৪২ জন আক্রান্ত এবং ১৬১ জন মারা গেছেন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬ লাখ ১০ হাজার ৯৫৮ আক্রান্ত এবং ১ লাখ ৪৫ হাজার ৯৮৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৩৪০ জন এবং মারা গেছেন ১৩৩ জন।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ৫৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৩ লাখ ৩৯ হাজার ৫৯৩ জন এবং মোট মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৯৩২ জন। একই সময়ে ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭১ জন এবং ৪৫০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৫৫ জন এবং মারা গেছেন ২৩১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৬৮১ জন এবং মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৬ হাজার ২৯৮ জন।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৩ হাজার ৯৫২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ইরানে ৯০ জন, তুরস্কে ১৯২ জন, পোল্যান্ডে ৫৯২ জন, হাঙ্গেরিতে ২১৩ জন, ফিলিপাইনে ১৭১ জন, ভিয়েতনামে ২৩০ জন ও মেক্সিকোতে মারা গেছেন ২৮৯ জন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট