মিয়ানমার জান্তার বিরুদ্ধে ১১ জনকে নির্বিচারে হত্যার অভিযোগ
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইংয়ের একটি গ্রামে গুলি করে ও পুড়িয়ে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে। মিয়ানমার সেনা সদস্যরা সেখানকার লোকজনকে গুলি করে ও তারপর পুড়িয়ে মারা চেষ্টা চালায়, এমন অভিযোগ করেন স্থানীয়রা। তাদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা রেডিও ফ্রি এশিয়াকে জানায়, নিহতরা ছিল খামারের শ্রমিক। যদিও একটি সংবাদ প্রতিবেদনে নিহতদের নাম দেওয়া হয়েছে। বলা হয়েছে যে বেশিরভাগই জান্তার বিরুদ্ধে লড়াই করা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) মিলিশিয়ার সদস্য। ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মিয়ানমার নাউসহ বেশ কিছু গণমাধ্যম। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি ভিডিও ফুটেজগুলো কতটা সত্য।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ওই এলাকায় জান্তা সরকারবিরোধী একটি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয়েছিল। এই বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর এখনও সংঘর্ষের ঘটনা ঘটে। এ হামলার বিষয়ে জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনকল ধরেননি, বলে জানিয়েছে রয়টার্স।
ওই এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবী ত্রাণকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার মিয়ানমার সেনারা দন তাও গ্রামে প্রবেশ করেন। এরপর ১১টার দিকে হামলা চালানো হয়। তিনি বলেন, সেনারা যাকে সামনে পেয়েছেন, তাকেই হত্যা করেছেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি, নিহতরা মিলিশিয়া সদস্য, নাকি সাধারণ মানুষ।
এ ঘটনার একদিন আগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চির সাজা কমিয়ে তার বিরুদ্ধে একটি মামলার রায়ে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন। সোমবার (৬ ডিসেম্বর) তার প্রথম মামলার রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে সু চিকে হয়তো যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট