রাস্তা পার হতে গিয়ে তরুণ নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায়এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯)। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জে নিজ বাড়ি থেকে সোহাগ নিজের ট্রাক নেওয়ার জন্য সরাইল আসছিলেন। পথিমধ্যে বিশ্বরোড এলাকায় এসে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied