পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্দীপন শিশু ও যুব ক্লাব, পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল০ মানববন্ধন, র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
উদ্দীপন পিরোজপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইয়ুম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার কাউন্সিলর হাফিজা আক্তার খুশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন; খালেদা আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক, জেলা মহিলা পরিষদ; নাজমা বেগম, সিনিয়র প্রশিক্ষক, উদ্দীপন, পিরোজপুর।
ক্লাব সহায়ক অমিত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক প্রোগ্রামের কো-অর্ডিনেটর মো. আবু রাইহান। বক্তব্য রাখেন শিশু ও যুব প্রতিনিধি সুমাইয়া আক্তার তন্নি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অভিভাবকবৃন্দসহ উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সফল করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং নারী ও শিশু অধিকার বাস্তবায়নে আইনের সঠিক প্রয়োগ এবং সমাজের সকল শ্রেণির নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে কিংবা আশংকা দেখা দিলে সহায়তার জন্য সরকারি হটলাইন ১০৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত