জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
জোড়া খুনের মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়। জিল্লুর রহমান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান। জোড়া খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের ডবল মার্ডারের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ছিলেন চেয়ারম্যান জিল্লুর রহমান। বৃহস্পতিবার ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, পূর্ববিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। ওই ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied