বাউফলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, প্রশাসন নীরব
পটুয়াখালীর বাউফলের বিভিন্ন পয়েন্টে ফসলি জমি, খাল, বসতবাড়ির পুকুর ও ডোবা থেকে নিষিদ্ধ বোমা ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। প্রশাসনের এ নীরবতাকে কাজে লাগিয়ে রাতারাতি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট।
সরেজিমন দেখা যায়, উপজেলার দাশপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের নজির মিয়ার পোলের দক্ষিণ পাশে অবৈধ বালু দিয়ে মো. মাহবুব মিয়ার পুকুর ভরাটের কাজ চলছে। পাশের একটি ডোবা থেকে নিষিদ্ধ বোমা ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। দিন-রাত চলছে ওই ড্রেজার মেশিন।
খোঁজ নিয়ে জানা যায়, কালাপাড়ার বাহারুল নামের এক বোমা ড্রেজার মালিক ওই বালু উত্তোরন করছেন। প্রতি ঘনফুট বালুর দাম নির্ধারন করা হয়ে ৫ টাকা। ১০ হাজার ঘনফুট বালু উত্তোলন করা হবে ওই পুকুর ভরাট করতে।
ড্রেজার মালিক মো. বাহারুল জানান, নওমালা ইউনিয়নের হাসান, হোসেন নামের দুই ভাই তাকে দিয়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনের কাজ ধরে দেন। বিনিময়ে নিদিষ্ট একটা ভাগ তাদের দিতে হয়।
অবৈধ বালু উত্তোলন কেন করেন- এমন প্রশ্নের জবাবে ড্রেজার মালিক বলেন, বিশেষ মাধ্যমে এসিল্যান্ড অফিস ম্যানেজ করে তারা বালু উত্তোলন করেন। অফিস ম্যানেজ করতে ফুটপ্রতি এক-দেড় টাকা দিতে হয়। এছাড়াও স্থানীয় নেতাদেরও ম্যানেজ করতে হয়।
অবৈধ বালু ক্রেতা মো. মাহবুব বলেন, অবৈধ হলেও খরচ কম। তাই পুকুর থেকে বালু উত্তোলন করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন অবৈধ। ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা