ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে 'আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী' দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সনাক সদস্য অধ্যাপক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক পান্না বালা, খাদিজা বেগম, এসডিসি সদস্য খন্দকার হামিদুল আলম প্রমুখ। এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সমাজ থেকে এখন দুর্নীতি প্রতিরোধ করতে হবে। নাহলে ভবিষ্যৎ আরো খারাপ হবে। তারা আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে প্রতিনিয়তই সমাজে দুর্নীতি ঘটে চলেছে। তারা দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied