টুঙ্গিপাড়ায় ক্রয়কৃত ভূমি জবরদখলে রাখার অভিযোগ
টুঙ্গিপাড়ায় ৬ ব্যক্তির ক্রয়কৃত ভূমি জবরদখলে রাখার চেষ্টাসহ হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ৫নং ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়ি গ্ৰামে। বাঁশবাড়ি গ্ৰামের একটি আইন অমান্যকারী বেপরোয়া পরিবারের ৫ সদস্য বীনা আক্তার, উজ্জল ফকির, মোহাত ফকির, ফয়সাল ফকির ও প্রিন্স ফকির ভূমি জবরদখলে রাখার চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ভূমি ক্রেতাদের নামে অপপ্রচার করার অভিযোগ করেছেন ওই ৬ ক্রেতা ও এলাকাবাসী।
তারা জানান, অনৈতিক চরিত্রের বীনা আক্তারকে দিয়ে ইতিপূর্বে ধর্ষনের মতো মারাত্মক মিথ্যা মামলাও দিয়েছিল আমাদের নামে। গত ৩ ডিসেম্বর বানোয়াট একটি হামলার ঘটনা দেখিয়ে উজ্জল ফকির বাদী হয়ে বীনা আক্তারের মাথা কেটে আমাদের ৮ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এছাড়াও উজ্জল ফকির, মোহাত ফকির, ফয়সাল ফকির ও প্রিন্স ফকির এলাকায় চুরি ডাকাতির মত অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে।
ভূমি ক্রয়কারী ওই ৬ ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও দলিল পর্যালোচনা করে জানা যায়, ক্রয়কৃত ১১.৫০ সতাংশ ভূমির পৈতৃক সূত্রে প্রকৃত মালিক এস এম সাহিদুল আলম ও এস এম আজিজুল আলম স্থায়ীভাবে খুলনায় বসবাস করার কারনে স্থানীয় শেখ আতাউর রহমান ও তার স্ত্রী ঝর্না বেগমের কাছে গত ০৮/০৫/১০১৮ ইং তারিখে ৯৪৪ নং দলিলের মাধ্যমে বিক্রয় করেন। পরবর্তিতে ২০১৯ সালে ক্রয়কৃত মালিক শেখ আতাউর রহমান ও তার স্ত্রী ঝর্না বেগম তাদের ব্যবসার কাজে জরুরি টাকার প্রয়োজনে টুঙ্গীপাড়া সাবরেজিষ্টার অফিসের দলিল নং-৩২১,৩৬৬ ,৯৪৪ ও ১৪১২ এর মাধ্যমে মুরাদ তালুকদার, হায়দার তালুকদার, মাছুম তালুকদার, মিরাজ তালুকদার, জাহাঙ্গীর তালুকদার ও কবির আলম তালুকদারের কাছে বিক্রয় করে। অপরদিকে জমি ক্রয়ের ২ বছর পেরিয়ে গেলেও ক্রয়কৃত জমি জবর দখল কারিদের হাত থেকে উদ্ধার করতে পারছে না ক্রেতাগণ।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে উক্ত ভূমিতে দখলে থাকা বীনা আক্তার, উজ্জল ফকির, মোহাত ফকির, ফয়সাল ফকির ও প্রিন্স ফকির সাংবাদিকদের বলেন, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। আমরা এখান থেকে কোনো জমি দেব না। তারা যেখানে কিনেছে সেখানে যাক।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied