ঢাকা শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৬:৩০
শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুর ঢালে শহীদ নজরুলের সমাধি ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।
 
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক হাফিজ আহমেদ, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, আল-মামুন প্রধান।
 
নজরুল একটি সংগ্রামী মুখ। পুরো নাম এ কে এম নজরুল ইসলাম (কিরন)। ১৯৪৯ সালের ১৫ অক্টোবর মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নজরুল ১৯৬৬ সালে আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি, ১৯৬৮ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ১৯৭০ সালে তিনি জগন্নাথ কলেজ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
 
নজরুলের অন্যতম সহযোদ্ধা আব্দুল মালেক বলেন, আগরতলা থেকে উত্তরপ্রদেশে যাওয়ার পথে বিমানবন্দরে তার সাথে আমার প্রথম পরিচয় হয়। এর পরে ‍এক মাসের মতো আমি তার সাথে কাটিয়েছি। তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। আ স ম আব্দুর রব ১৯৭১ সালে যে পতাকা উত্তোলন করেছিলেন, ওই পতাকাবাহী ছিলেন এই নজরুল। ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর ইয়াহিয়ার হায়েনা বাহিনী ঝা‍ঁপিযে পড়ে এ দেশের নিরীহ মানুষের ওপর। ঢাকার রাজপথ লাখ লাখ অসহায় মানুষের রক্তে রঞ্জিত হয়। এরই মধ্যে অনেক চড়াই-উতরাই পেরিয়ে পারি জমাই ভারতে। নজরুলও তাদের সাথে ২৬ এপিল ভারতে পাড়ি জমান। সেখানে ৩ মাস ট্রেনিং শেষে ১৭ জুন নজরুল দেশে ফিরে আসেন। এরই মধ্যে দেশে পাকবাহিনী গণহত্যাসহ লুটপাট শুরু করে।
 
তিনি ‍আরো বলেন, নজরুল অক্টোবরে আবার ভারতে ফিরে যান। প্রশিক্ষক হিসাবে সেখানে দুই মাস কাটান। ডিসেম্বরের প্রথমে নজরুল আবার দেশে ফিরলেন বিএলএফ গজারিয়ার কমান্ডার হয়ে। ৯ ডিসেম্বর ১৯৭১, নজরুল ৩০-৩৫ জন মুক্তিযোদ্ধাসহ গজারিয়ায় অবস্থান করছিলেন। তারা খবর পেল গজারিয়ার ভাষারচর নদীরপাড়ে পাকবাহিনী আবস্থান করেছে। নজরুলবাহিনী খবর পেয়ে সেখানে গেলে পাকবাহিনীর সাথে গোলাগুলি শুরু হয়। নজরুলবাহিনীর সঙ্গে ছিলেন ১০০ থেকে ১৫০ সাধারণ জনগণ। একপর্যায়ে পাকবাহিনী পিছু হটতে থাকে। উত্তেজিত জনগণ পাকবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ নজরুল দেখতে পান এক পাকসেনার কাছে একটি গ্রেনেড। তিনি তখিই উপস্থিত জনগণকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেন। ওই মুহূর্তে গ্রেনেড বিস্ফোরিত হলে নজরুলসহ ৪ জন মুক্তিযোদ্ধা আহত হন। পরে আহতাবস্থায় বেলতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। চূরান্ত বিজয়ের মাত্র ৭ দিন আগে ৯ ডিসেম্বর শহীদ হন এই বীর সেনা।

এমএসএম / জামান

নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার

বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব

সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো

পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে

রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ