ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ১০:৩৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই অভিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উত্তর আমেরিকার এই দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।

চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানিয়েছেন, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রেইলার গাড়ি উল্টে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, টুক্সটলা গুতিয়েরেজ শহরের ঠিক বাইরে মহাসড়কের ওই দুর্ঘটনাস্থলে একটি সাদা রংয়ের ট্রেইলার গাড়ি উল্টে আছে। আর আশপাশে পড়ে আছেন অনেক মানুষ। এছাড়া দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ সাদা কাপড়ে মুড়িয়েও রাখতে দেখা যায় ছবিতে।

লুইস ম্যানুয়েল গ্রাসিয়া আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসী এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সহিংসতা ও দারিদ্র্য থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পৌঁছাতে মধ্য আমেরিকার বহু দেশের অভিবাসীরা মেক্সিকোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকেন। অনেক সময় মার্কিন সীমান্ত পর্যন্ত পৌঁছাতে এসব অভিবাসীকে বড় বড় ট্রাকগুলোতেও উঠিয়ে দিয়ে থাকে পাচারকারীরা। যা খুবই বিপজ্জনক।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫