বিপিন রাওয়াতের শেষকৃত্য বিকেলে
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে দিল্লিতে অনুষ্ঠিত হবে। তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মরদেহ দিল্লিতে নেয়া হয়। এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা গেছে। তারা হলেন- জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিদ্দার এবং ল্যান্স নায়েক বিবেক কুমার। শুধু তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকীদের মরদেহ সামরিক হাসপাতালে রাখা হবে পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত।
দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।
উল্লেখ্য, বুধবার (৮ ডিসেম্বর) সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। পরে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে ভারতজুড়ে। সূত্র: এনডিটিভি।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট