‘সবচেয়ে নিরাপদ রাশিয়ার স্পুটনিক-৫ টিকা’
রাশিয়ার তৈরি স্পুটনিক ৫ করোনা টিকা বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী টিকা বলে দাবি করেছে দেশটিতে টিকা গবেষণায় মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিরিল দিমিত্রিভ এক সাক্ষাতকারে এ দাবি করেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বশেষ তথ্য আমাদের বলছে যে, এই টিকায় বিশ্বের সবচেয়ে ভালো, কার্যকরী এবং নিরাপদ।
উদাহরণ হিসেবে তিনি হাঙ্গেরিতে চালানো গবেষণার কথা তুলে ধরেন। এতে দেখা যাচ্ছে এর কার্যকারিতা ৯৮ শতাংশ, এটাই সর্বোচ্চ। এর অর্থ হলো যারা স্পুটনিক ৫ টিকা নিয়েছেন, তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা, যারা টিকা নেননি তাদের চেয়ে ১৩০ ভাগ কম। আমরা যে পাঁচটি টিকা নিয়ে গবেষণা চালিয়েছে তার মধ্যে এটাই সর্বোচ্চ।
তিনি আরও বলেন, অন্যান্য টিকার সাথে তুলনা করলে দেখা যায় স্পুটনিক ৫ টিকার কার্যকরিতা বাকিগুলোর চেয়ে বেশি দিন থাকে আর এর পার্শ্বপ্রতিক্রিয়াও বাকিগুলোর চেয়ে কম। করোনা ভাইরাসের নতুন নতুন মিউটেশনের বিরুদ্ধেও এ টিকা কার্যকর বলে দাবি তার।
তিনি আরো বলেন, এই টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যামেলিয়া ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে কাজ করছে। গবেষণায় তারা কী পেল সেটা আগামী দু’সপ্তাহের মধ্যে জানা যাবে।
হঠাৎ করে যদি নতুন কোনো সংক্রামকের অস্তিত্ব পাওয়া যায় তবে স্পুটনিকের উৎপাদনকারীরা দ্রুতই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে দুই থেকে তিন মাসের মধ্যে নতুন টিকা নিয়ে আসতে পারবে বলেও দাবি করেন তিনি।
গত বছরের ২০ আগস্ট রাশিয়া এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়। এখন পর্যন্ত ৭১টি দেশে এ টিকা ব্যবহারের অনুমতি মিলেছে।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট