ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বাইসাইকেল ও চেক বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ৩:৪৪

সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম কিস্তির বরাদ্দকৃত অর্থ দ্বারা সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম কিস্তির বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার নৃগোষ্ঠী পরিবারের ৩০ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ও ৭ জনকে বাইসাইকেল, ১৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা করে ও ৩ জনকে বাইসাইকেল বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মমিন প্রমুখ।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন