ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বনানীতে অটোরিকশায় বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কা, ৩ জন হাসপাতালে 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২১ সকাল ৮:৪

রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় বেপরোয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিশাকে ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশায় থাকা চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থেকে থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পরবর্তী ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আহতাবস্থায় রাস্তায় পড়ে আছে। এর মধ্যে একজনকে কান্নাকাটি করতে দেখা গেছে। একটি ভিডিওতে আরও দেখা যায়, অনেকেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার জন্য বলেছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, শুক্রবার ছুটির দিন ফাঁকা রাস্তা হওয়ায় রাতে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে বনানী রোড দিয়ে যাচ্ছিল। পরে রাত সাড়ে ১২ টার দিকে বনানী কাকলির পাড় হয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিশাকে ধাক্কা দেয়। এতে অটোরিশাটি দুমড়ে-মুড়চে যায় এবং প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, রাস্তা থেকে দুইটি গাড়িই সরানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ বিষয়ে আপাতত আর কোনো তথ্য নেই।

জামান / জামান

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ