ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি ব্রিটেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২১ সকাল ৮:৩৩

অনুসন্ধানী সংবাদমাধ্যম উইকিলিক্সের প্রতিষ্ঠাতা ও সম্পাদক পল জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে সম্মতি জানিয়েছেন লন্ডনের হাইকোর্ট। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের এ বিষয়ক একটি আবেদন আদালত মঞ্জুর করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হাইকোর্টের এই সম্মতির মাধ্যমে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকারি কম্পিউটার হ্যাক করার যে অভিযোগ যুক্তরাষ্ট্রের ছিল, তার বিচারের দুয়ার খুলে গেল দেশটির জন্য।

অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যা করার’ঝুঁকি বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবারের শুনানি শেষে রায় ঘোষণার সময় লন্ডনের হাইকোর্টের বিচারক টিমোথি হোলরোয়েড বলেন, ‘অ্যাসাঞ্জের সার্বিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তাতে আদালত সন্তুষ্ট। এই কারণে এ আবেদন মঞ্জুর করা হলো।’

লন্ডন হাইকোর্টে করা আবেদনে উল্লেখ করা প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে কলোরাডোয় তথাকথিত উচ্চ নিরাপত্তার ‘এডিএক্স’ কারাগারে পাঠানো হবে না। আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার আদালত অ্যাসাঞ্জের যে কারাবাসের সাজা ঘোষণা করেছে, তা খাটার জন্য তাকে সেখানেও পাঠানো হবে না।

অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৫০ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী ও সরকারের বিপুল পরিমাণ গোপন নথি ও কূটনৈতিক বার্তা ফাঁস করার ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ, ‍যিনি গত আড়াই বছরের বেশি সময় ধরে লন্ডনের বেলমার্শ কারাগারে আছেন।

জামান / জামান

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান